ফুরফুরা শরীফের পীর আল্লামা বাকী বিল্লাহ্ সিদ্দিকী’র ২১তম ওফাত দিবস আজ

আপলোড তারিখঃ 2022-05-16 ইং
ফুরফুরা শরীফের পীর আল্লামা বাকী বিল্লাহ্ সিদ্দিকী’র ২১তম ওফাত দিবস আজ ছবির ক্যাপশন:
ফুরফুরা শরীফের পীর এ কামেল মাদারজাদ ওলী সুলতানুল আরেফিন গাওসুল ওয়াক্ত হযরত ন’হুজুর পীর কেবলা (রহ.)-এঁর বড় সাহেবজাদা পীর আল্লামা হযরত মাওলানা বাকী বিল্লাহ্ সিদ্দিকী (রহ.)-এঁর ২১তম ওফাত দিবস আজ সোমবার। দিবসটি পালনে এপার বাংলা এবং ওপার বাংলায় মিলদ ও দোয়া মাহফিলের আয়োজন করে জমিয়তে জাকেরীণ। এ উপলক্ষে ঝিনাইদহের সায়াদাতিয়া খানকাহ শরীফে জিকির ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া দিবসটি পালনে ঢাকা, খুলনা ও দেশের বিভিন্ন স্থানে দোয়ার মাহফিলের আয়োজন করা হবে। এদিকে, পীর আল্লামা হযরত মাওলানা বাকী বিল্লাহ্ সিদ্দিকী (রহ.)-এঁর একমাত্র সাহেবজাদা জমিয়তে জাকেরিণের মূখ্য নির্দেশক পীরজাদা মাওলানা মোহা. আল্লামা জবিহহুল্লাহ সিদ্দিকী বলেছেন, দাদা হুজুর কেবলার এই হক সিলসিলা দুই বাংলায় ইসলামের আলো প্রজ্বলন করে যাবে কেয়ামত পর্যন্ত। আকিদা মজবুত করে আমাদের দাদা হুজুর কেবলার সিলসিলা আকড়ে ধরে থাকতে হবে। উল্লেখ্য, ২০০২ সালের এই দিনে পীর আল্লামা হযরত মাওলানা বাকী বিল্লাহ্ সিদ্দিকী ওফাত নেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)