আলমডাঙ্গায় সাংবাদিক আমিরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত

আপলোড তারিখঃ 2022-05-16 ইং
আলমডাঙ্গায় সাংবাদিক আমিরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গায় সাংবাদিক আমিরুল ইসলাম জয় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ডামোশ গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ধান খেতের পাশের রাস্তা দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ধান খেতে দাঁড়িয়ে তথ্য সংগ্রহকারী সাংবাদিক আমিরুল ইসলাম জয়ের সাথে ধাক্কা লাগে। সাথে সাথেই কর্দমাক্ত ধানখেতে লুটিয়ে পড়েন আমিরুল ইসলাম জয়। পরে কৃষক ও মোটরসাইকেল আরোহী যুবক মিলে সাংবাদিক আমিরুল ইসলাম জয়কে উদ্ধার করে আলমডাঙ্গা শহরের ফাতেমা ক্লিনিকে ভর্তি করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)