জীবননগরে বিদ্যুস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

আপলোড তারিখঃ 2022-05-14 ইং
জীবননগরে বিদ্যুস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুস্পৃষ্ট হয়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু নাজমা খাতুন (৩৫) উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা মাঠপাড়া গ্রামের মো. বজলুর রহমানের স্ত্রী। স্থানীয় সুত্রে জানা গেছে, বজলুর রহমান পাশের বাড়ি থেকে সাইড লাইনের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করতো। বৃষ্টির কারণে গতকাল শনিবার সকালে বৈদ্যুতিক তার মাটিতে ঝুলে পড়ে যায়। পরে নাজমা খাতুন পড়ে থাকা তার সরাতে গেলে বিদ্যুস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গতকাল শনিবার বিকালে ধান্যখোলা গ্রামের কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসাবুল ইসলাম মিল্টন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)