মেহেরপুরে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2022-05-14 ইং
মেহেরপুরে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
মেহেরপুরে পুলিশের অভিযানে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। গতকাল শনিবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার পিরাতলা-বটতলা বাজার এলাকা থেকে ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা এই ফেন্সিডিল উদ্ধার করে। একই সময়ে মাদক বহনে ব্যবহৃত একটি পাখিভ্যান জব্দ করা হয়। ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জহির জানান, ‘ফেনসিডিল পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বস্তায় করে ভাঙ্গারি বহনকারী একটি পাখিভ্যানের গতিরোধ করা হয়। এসময় ভ্যানচালক তার ভ্যান ফেলে রেখে পালিয়ে যায়। পরে ভাঙ্গারির বস্তা তল্লাশি করে তার মধ্য থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মাদকবিরোধী অভিযানে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। ভ্যানচালক ও ফেনসিডিলের আসল মালিককে চিহ্নিত করার জন্য কাজ করছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)