নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধার করলো দামুড়হুদা থানা পুলিশ

আপলোড তারিখঃ 2022-05-12 ইং
নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধার করলো দামুড়হুদা থানা পুলিশ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দামুড়হুদা সদরের শওকত আলীর ছেলে ১০ম শ্রেণির ছাত্র আল ইমরান রাজবাড়ী জেলার গোয়ালন্দ থেকে উদ্ধার করেছে দামুড়হুদা মডেল থানার পুলিশ। গতকাল বুধবার রাত ১২টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। আল ইমরান গত মঙ্গলবার বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার নাম করে আর বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। ছেলে নিখোঁজ হলে শওকত আলি বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নির্দেশ এসআই আনিসুর রহমান রাজবাড়ী জেলার গোয়ালন্দ থেকে আল ইমরানকে সুস্থ অবস্থায় উদ্ধার করেন। এরপর দামুড়হুদা থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠঅনিকভাবে আল ইমরানকে তার মা বাবার নিকট হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)