দর্শনায় এক বস্তা গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2022-05-12 ইং
দর্শনায় এক বস্তা গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:

দর্শনার নাস্তিপুরে একটি বাড়ি থেকে এক বস্তা গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম লুৎফুল কবির জানান, গত রাত একটার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুমন্ত বিশ্বাস ও নিতিশ বিশ্বাস র্ফোস নিয়ে অভিযান চালিয়ে উপজেলার নাস্তিপুর গ্রামের জাবের আলীর ছেলে শাকিল হোসেনের ঘরে বস্তাবন্দি অবস্থায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার মূল্যে প্রায় ৩ লাখ টাকা।

এসময় গাঁজার মালিক নাস্তিপুর গ্রামের পশ্চিম পাড়ার জাবের আলীর ছেলে শাকিল হোসেন (২৫) ও একই গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে শামীম হোসেনকে (২৭) পুলিশ গ্রেপ্তার করে। এসআই সুমন্ত বিশ্বাস বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামিসহ অজ্ঞাত আরও দুইজনকে আসামি বিরুদ্ধে মাদক আইনে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)