গাংনীতে বস্তা চাপা পড়ে শিশু শ্রমিকের মৃত্যু

আপলোড তারিখঃ 2022-05-12 ইং
গাংনীতে বস্তা চাপা পড়ে শিশু শ্রমিকের মৃত্যু ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে মাছের খাবারের বস্তা চাপা পড়ে জুনায়েদ হোসেন (১৩) নামের এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটার দিকে উপজেলার ষোলটাকা ইউনিয়নের কাষ্টদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু জুনায়েদ হোসেন কাষ্টদহ গ্রামের মৃত বাবুল আক্তারের ছেলে।

স্থানীয়রা জানান, জুনায়েদ হোসেন শ্রমিক হিসেবে মৎস্যচাষী আক্কাস আলীর মাছের খামার দেখাশুনা করত। ঘটনার দিন আক্কাস আলীর বাড়িতে মাছের খাবারের বস্তার লট থেকে বস্তা নামানোর সময় আকস্মিকভাবে নীচে পড়ে গুরুতর আহত হয়। আহতবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাংনী হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেও তার অবস্থার আরও অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মৎস্যচাষী আক্কাস আলীর ছোট ভাই মণ্টু মিয়া বলেন, বেশ কিছুদিন যাবৎ জুনায়েদ হোসেন শ্রমিক হিসেবে পুকুরে মাছের খাবার দেওয়াসহ মৎস্য খামার দেখাশুনা করত। অসাবধানতাবসত দুর্ঘটনাটি ঘটেছে। অসহায় পরিবারটিকে মানবিকভাবে দেখা হবে। স্থানীয় গ্রাম পুলিশ দূর্গা চরন দাস জানান, তিন বছর পূর্বে জুনায়েদ হোসেনের বাবা বাবুল আক্তার গাছচাপা পড়ে মারা গেছে। অভাব-অনটনের সংসারে মায়ের সাথে অনেক কষ্টে জীবনযাপন করত পরিবারটি।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বস্তা চাপা পড়ে শিশু শ্রমিকের মৃত্যুর ঘটনাটি পরিবারের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, নিহত জুনায়েদ হোসেনের পরিবার অত্যান্ত অস্বচ্ছল। তাই তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান প্রতিবেশীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)