জীবননগরে দরিদ্রদের মাঝে নগদ অর্থসহ টিন বিতরণ

আপলোড তারিখঃ 2017-07-03 ইং
জীবননগরে দরিদ্রদের মাঝে নগদ অর্থসহ টিন বিতরণ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলার এডিপির অর্থায়নে হতদরিদ্রদের মাঝে নগদ অর্থসহ টিন বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ের সামনে জীবননগর উপজেলা পরিষদের এডিপির বরাদ্দ থেকে উপজেলার অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে  উপজেলার ২শ ৯২জন হতদরিদ্রদের মাঝে ১বান ঢেউটিন ও নগদ ১হাজার টাকা অর্থ প্রদান করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ. লতিফ অমল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, জীবননগর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জাহিদ বাবু, যুবলীগ নেতা খাইরুল বাশার শিপলু, নাজমুল হোসেন উপজেলার চেয়ারম্যানের সিএ পিট্টুসহ উপজেলা প্রকৌশলী ও উপজেলার সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)