চুয়াডাঙ্গায় কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

আপলোড তারিখঃ 2022-05-12 ইং
চুয়াডাঙ্গায় কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় খরিফ-১ /২০২১-২২ মৌসুমে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সদর উপজেলার অধীনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ১ হাজার জন কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণের মধ্যদিয়ে এ কর্মসূরি উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরিব রুহানী মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহজাদা মিলি, অতিরিক্ত কৃষি অফিসার (চুয়াডাঙ্গা সদর) আফরিন বিনতে আজিজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলমগীর হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হক ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল হক।
উল্লেখ্য, চুয়াডাঙ্গায় আউশ মৌসুমে ১০ হাজার ১০০ জন কৃষক ৯৮ লাখ ৯০ হাজার ৬০০ টাকা মূল্যের সার ও বীজ প্রণোদনা হিসেবে পাচ্ছেন। ২০২১-২২ অর্থবছরে খরিফ-১ /২০২২-২৩ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ সার ও বীজ বিতরণ করা হবে। এর মধ্যে সদর উপজেলায় ৩ হাজার ৯৫০ জন কৃষক, আলমডাঙ্গা উপজেলায় ১ হাজার ৮০০ জন কৃষক, দামুড়হুদা উপজেলায় ২ হাজার ২৫০ জন কৃষক ও জীবননগর উপজেলায় ২ হাজার ১০০ জন কৃষক। এ কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক এক বিঘার জন্য ৫ কেজি উফসি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রণোদনা পাবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)