স্বামীর বটির কোপে স্ত্রী জখম!

আপলোড তারিখঃ 2022-05-11 ইং
স্বামীর বটির কোপে স্ত্রী জখম! ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় মিতা খাতুন (২৬) নামের এক নারীকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তাঁরই স্বামীর বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন মদনা গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় মিতা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জখম মিতা খাতুন নারায়নগঞ্জ জেলার তুহিনের সঙ্গে বিবাহ করে নিজের পৈত্রিক এলাকা দর্শনা মদনা গ্রামের বসবাস করে আসছিলেন।

মিতার চাচা জাকির হোসেন জানান, ৮ বছর পূর্বে মিতা ঢাকায় একটি কাজ করত। সে সময় তুহিনের সঙ্গে পরিচয় হলে তারা বিয়ে করে এখানে চলে আসে। তাদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান আছে। তাদের জামাই তুহিন একটু রাগী স্বভাবের। সাংসারিক অশান্তির জের ধরেই গতকাল সকালে রাগের মাথায় বটি দিয়ে মিতাকে কুপিয়ে জখম করে। পরে মিতাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় চিকিৎসক তাকে ভর্তি রাখেন। তবে এখন মিতা হাসপাতাল থেকে ছুটি নিয়ে স্বামীর সঙ্গে নিজ বাড়িতেই রয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন জানান, রক্তাক্ত জখম অবস্থায় দুপুর ১২টার দিকে মিতাকে জরুরি বিভাগে নেওয়া হয়। মিতার মুখসহ শরীরের বিভিন্ন স্থানে কোপের জখম ছিল। পরে জরুরি বিভাগ থেকে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)