আলমডাঙ্গায় গলায় শাড়ি পেঁচিয়ে বৃদ্ধের আত্মহত্যা

আপলোড তারিখঃ 2022-05-11 ইং
আলমডাঙ্গায় গলায় শাড়ি পেঁচিয়ে বৃদ্ধের আত্মহত্যা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় স্ত্রীর শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে বদর উদ্দীন নামের মধ্যবয়সী এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। গত সোমবার দিবাগত রাতে নিজ ঘরের জানালার গ্রিলে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। আত্মহত্যার ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। নিহত বদর উদ্দীন আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত বাকের আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘিদিন যাবৎ বদর উদ্দীন ব্রেন স্ট্রোকের কারণে প্যারালাইসড হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন ডাক্তারের নিকট নিলেও শারীরিক অবনতি হয়। তিনি মানসিক রোগে আক্রান্ত হওয়ায় বিভিন্ন সময় আত্মহত্যার চেষ্টা করেন। গত সোমবার দিবাগত রাতে তিনি নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত একটার দিকে স্ত্রীর শাড়ি গলায় পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে জামজামি ফাঁড়ির পুলিশ সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)