আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

আপলোড তারিখঃ 2022-05-11 ইং
আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর স্ত্রীর মৃত্যু ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার কেদারনগরে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কেদারনগর ক্যানেলপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ রওশন আরা উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগর গ্রামের প্রবাসী আসাবুল হকের স্ত্রী।

জানা গেছে, রওশন আরা বাড়ি থেকে বারাদ্দার গ্রিলের মধ্যে দিয়ে বৈদ্যুতিক লাইন দেয় বাইরে। গ্রিলের ঘষাতে বৈদ্যুতিক তার ফল্ট হয়ে যায়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রওশন আরা ঘরের বাইরে যাওয়ার চেষ্টা করলে গ্রিলে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। রওশন আরার ছেলে অন্তর সন্ধ্যার পর বাড়িতে ফিরলে তাঁর মাকে পড়ে থাকতে দেখে। সে ঘরে প্রবেশ করতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে রওশন আরাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) আব্দুল আলিম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। মৃত নারীর পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)