ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫

আপলোড তারিখঃ 2022-05-11 ইং
ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫ ছবির ক্যাপশন:

ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের মাড়ন্দি গ্রামে প্রতিপক্ষের হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে ওই গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- হানিফ মোল্লার স্ত্রী তন্নী বেগম, লুকমান মোল্লার ছেলে আবু সাঈদ মোল্লা, সবুজ হোসেন, টুটুল হোসেন ও লুকমান মোল্লার স্ত্রী মোমেনা খাতুন।

স্থানীয়রা জানায়, গত সোমবার বিকেলে সবুজ হোসেনের সাথে মাছ ধরাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী মুক্তারামপুর গ্রামের আসাদের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে আসাদের চাচাতো ভাই হারুন ও তার ছোট ভাই আরব আলী সবুজকে মারধর করে। বিকেলে সদর উপজেলার কালা গরুর হাট থেকে ফেরার পথে সবুজের বড় ভাই আবু সাঈদ মোল্লাকে মারার জন্য তাড়া করে হারুন ও তাঁর লোকজন। ঘটনার দিন রাত ৮টার দিকে হারুন ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সবুজের বাড়িতে হামলায় চালায়। তারা সবুজসহ তার পরিবারের ৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ঘটনাটি শুনেছি। থানায় একটি অভিযোগ এসেছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)