আলমডাঙ্গার প্রমিলা ফুটবলার বিদিশা রাণীকে সংবর্ধনা

আপলোড তারিখঃ 2022-05-11 ইং
আলমডাঙ্গার প্রমিলা ফুটবলার বিদিশা রাণীকে সংবর্ধনা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের পক্ষ থেকে কৃতী ফুটবলার বিদিশা রাণীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সভাপতি এম. আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতি মাহবুব আলম শান্তি, সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক, অধ্যাপক নাজমুল ইসলাম পানু, কুটির শিল্পবিষয়ক সম্পাদক শাহিনুর রহমান, বেসরকারিবিষয়ক সম্পাদক মিরুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক নূরুল ইসলাম বাদশা, ঢাকা দক্ষিণ মহানগর কৃষক লীগের সহসভাপতি ইব্রাহীম মোল্লা, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সহসভাপতি তহিদুর রহমান চন্দন মল্লিক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির ও যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মাজু।

আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক খন্দ. বজলুল করিমের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সার্জেন্ট সৌমেন্দ্রনাথ সাহা, সাধারণ সম্পাদক সাহাবুল হক, রাজ কুমার বেদ, অভিমান্য কুন্ড, জামজামি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।

এ অনুষ্ঠানে ক্রেস্ট ও উপহার-সামগ্রী করে আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগ, মণ্ডল স্পোর্টসের মিজানুর রহমান মিজান, ফুটবলার সোহাগ, জাহাঙ্গীর আলম, সুমন ট্রেডার্সের সুমন মিয়া, ক্রীড়া ব্যক্তিত্ব মিজানুর রহমান, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শাফায়েত ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। উল্লেখ্য, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার কৃতী কন্যা প্রমিলা ফুটবলার বিদিশা রানী বেদ ওয়ান ইলেভেন হয়ে রোনালদোর দেশ পর্তুগালে উন্নত প্রশিক্ষণের সুযোগ পেয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)