মহেশপুর সীমান্তে দালালসহ আটক ১০

আপলোড তারিখঃ 2022-05-10 ইং
মহেশপুর সীমান্তে দালালসহ আটক ১০ ছবির ক্যাপশন:

ভারত থেকে বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশের সময় এক দালালসহ ১০ জনকে আটক করেছে মহেশপুর-৫৮ বিজিবি। গতকাল সোমবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার বড়বাড়ি গ্রাম থেকে তাঁদের আটক করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম গতকাল সোমবার দুপুরে এক ই-মেইল বার্তায় এ খবর জানান।

তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীনস্ত যাদবপুর বিওপির টহল দল মহেশপুর উপজেলার বড়বাড়ী গ্রামের একটি কবরস্থান সংলগ্ন রাস্তা থেকে ১০ জনকে আটক করে। আটককৃতরা হলেন- বরিশালের ইলুহার গ্রামের আবজাল আকন (৪১), পাবনা জেলার ফৈলজানা গ্রামের মো. আল মামুন (৩৯), যশোরের বাকী গ্রামের মোছা. জোসনা খাতুন (২৮), বরিশালের খুন্না গোবিন্দপুর গ্রামের খাদিজা বেগম (২৮), বাগেরহাটের বড়সন্নাসী গ্রামের প্রবির সমাদ্দার (৪২), গীতা রানী সমাদ্দার (৩৫), সাতক্ষীরার খড়িয়াটি গ্রামের মোছা. রোজিনা বেগম (৩০), রুমায়া খাতুন (০৬), আয়সা (০৫) ও পারাপারে সহায়তাকারী দালাল মহেশপুরের গোপালপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. হারুনুর রশিদ (৩০)। আটককৃত আসামিদের বিনা পার্সপোর্টে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার অপরাধে মহেশপুর থানায় মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)