মুজিবনগর উপজেলা আ.লীগের সম্মেলনে দুইপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া

আপলোড তারিখঃ 2022-05-10 ইং
মুজিবনগর উপজেলা আ.লীগের সম্মেলনে দুইপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ছবির ক্যাপশন:

সামনের সারিতে বসা নিয়ে মেহেরপুরের মুজিবনগরে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তবে শেষ পর্যন্ত সম্মেলনের কাজ সম্পন্ন হয়েছে। উপজেলা অডিটরিয়াম কমপ্লেক্সে গতকাল সোমবার দুপুরে এ সংঘর্ষ হয় বলে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান। সংঘর্ষে আহতদের উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওসি বলেন, সামনের সারিতে বসা নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস এবং সাধারণ সম্পাদক মহাজনপুর ইউপির চেয়ারম্যান (আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে নির্বাচিত) আমাম হোসেন মিলুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে উভয় পক্ষের কয়েকজন আহত হয়। ওসি মেহেদী আরও বলেন, কাউন্সিল শুরুর পরপরই দলের দুই অংশই লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় কিছু চেয়ার ভাঙচুর হয়; আহত হয় অন্তত ২৫ জন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ায় কোনো দুর্ঘটনা ছাড়াই কাউন্সিল অধিবেশন আবার শুরু হয়।

এবিষয়ে জিয়াউদ্দিন বিশ্বাস বলেন, ৮ বছর পর দলের উপজেলা কাউন্সিলে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন অতিথি ছিলেন। সভাস্থলে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য দলের বহিষ্কৃত নেতা মিলু ও আয়ুব ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে তাদের লোকজন মঞ্চের সামনের চেয়ার দখলের চেষ্টা করলে তার সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে কাউন্সিল অধিবেশন কিছুক্ষণ বন্ধ থাকার পর পরিস্থিতি শান্ত হওয়ায় আবার কাউন্সিল অধিবেশন শুরু হয় বলে জানান জিয়াউদ্দিন। সংঘর্ষের বিষয়টি জানতে আমাম হোসেনের মিলুর সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)