জীবননগর ও দর্শনায় ফেনসিডিল চোলাই মদ উদ্ধার

আপলোড তারিখঃ 2022-05-10 ইং
জীবননগর ও দর্শনায় ফেনসিডিল চোলাই মদ উদ্ধার ছবির ক্যাপশন:

জীবননগর এবং দর্শনা থেকে চোলাই মদ ও ফেনসিডিল উদ্ধার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল সোমবার দুপুরে জীবননগরের গঙ্গাদাসপুর ও দর্শনার ঝাঁঝাঁডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ৬৫ লিটার চোলাই মদ ও ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় পালিয়ে যায় দুই মাদক ব্যবসায়ী জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর পূর্বপাড়ার মৃত ফরমান মালিথার ছেলে জামাল মিয়া (৫২) এবং দর্শনা থানার ঝাঁঝাঁডাঙ্গা মেলেমাঠ পাড়ার মৃত আয়নাল মোল্লার ছেলে শামসুল আলম (৪৫)। পলাতকদের বিরুদ্ধে নিজ নিজ থানায় মাদক মামলা করা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়ত উল্লাহর নেতৃত্বে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, শাহারা ইয়াসমিন ও সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান ফোর্স নিয়ে জামাল মিয়ার বাড়িতে অভিযান চালান। এসময় অভিযানের বিষয়টি টের পেয়ে জামাল মিয়া পালিয়ে গেলেও তাঁর ঘরে তল্লাশি চালিয়ে ৬৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
পরে একই অভিযানিক টিম দর্শনার শামসুল আলমের বাড়িতে অভিযান চালালে তিনিও পালিয়ে যান। শামসুল আলমের ঘরে তল্লাশি চালিয়ে ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জামাল মিয়া ও শামসুল আলমের বিরুদ্ধে জীবননগর ও দর্শনা থানায় নিয়মিত মাদক মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)