চুয়াডাঙ্গায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানে জরিমানা

আপলোড তারিখঃ 2022-05-09 ইং
চুয়াডাঙ্গায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানে জরিমানা ছবির ক্যাপশন:

পণ্যের গায়ে মূল্য না থাকা এবং ওজনে কারচুপি, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার অপরাধে চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।
অভিযান সূত্রে জানা গেছে, গতকাল রোববার চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ। এসময় বিদেশি পণ্যের গায়ে মূল্য না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় শহরের মেসার্স হক স্টোরকে ৫ হাজার টাকা এবং ওজনে কারচুপি, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে মিষ্টি প্রস্তুত করার অপরাধে একই আইনের ৩৭ ও ৪৬ ধারায় মেসার্স বসু সুইট এর মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)