আলমডাঙ্গায় গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2022-05-07 ইং
আলমডাঙ্গায় গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গাছকাটা দেখতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে রাহুল আহমেদ (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলার জামজামি গ্রামে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা শিশু রাহুলকে উদ্ধার করে আলমডাঙ্গার ফাতেমা ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু রাহুল জামজামি গ্রামের রবিউল ইসলামের ছেলে ও জামজামি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

জানা যায়, গতকাল সকালে জামজামি জিকে ক্যানেলে কয়েকজন গাছকাটা কাজ করছিল। রাহুল সমবয়সীদের সঙ্গে সেখানে গিয়ে গাছকাটা দেখছিল। এসময় অসাবধানতাবশত কাটাগাছ তার শরীরের ওপর পড়ে। এসময় গাছের নিচে চাপা পড়ে রাহুল গুরুতর জখম হয়। পরে স্থানীয় ব্যক্তিরা দ্রুত গাছ সরিয়ে তাকে উদ্ধার করে আলমডাঙ্গার ফাতেমা ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, দুপুরে আলমডাঙ্গা থানাধীন জামজামী গ্রামে গাছের নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যুর বিষয়ে জানতে পেরেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)