চুয়াডাঙ্গা বিজিবির সপ্তাহব্যাপী অভিযান পরিচালিত

আপলোড তারিখঃ 2022-05-07 ইং
চুয়াডাঙ্গা বিজিবির সপ্তাহব্যাপী অভিযান পরিচালিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় বিজিবির সপ্তাহব্যাপী চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। গত ১ মে তারিখ হতে গতকাল পর্যন্ত চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবি’র অধিনস্থ বারাদী, সুলতানপুর, হুদাপাড়া, বাজিতপুর এবং ঝাঁঝাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসকল অভিযান পরিচালিত হয়। গতকাল শনিবার চুয়াডাঙ্গা-৬ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ব্যাটালিয়ন-৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক, পিএসসি-এর সার্বিক নির্দেশনায় এসকল চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ভারতীয় ১০ বোতল ফেন্সিডিল, ৩.৯৮ গ্রাম হেরোইন, ৩৫ বোতল মদ, ৫৮০ পিস চকলেট, বাজি এবং অন্যান্য মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। যার সর্বমোট সিজার মূল্য ৭৮ হাজার ২৬০ টাকা। পরবর্তীকে উদ্ধারকৃত মালিকবিহীন চোরাচালানী মালামাল দর্শনা কাস্টমস অফিসে এবং মালিকবিহীন মাদকদ্রব্য চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)