আলমডাঙ্গায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগ

আপলোড তারিখঃ 2022-05-07 ইং
আলমডাঙ্গায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ছবির ক্যাপশন:

মেয়ে গণধর্ষণের অভিযোগ নিয়ে থানায় গিয়ে মামলা না করে ফিরে গেলেন আলমডাঙ্গা বেলগাছি গ্রামে এক স্কুলছাত্রীর পিতা। গতকাল শনিবার ভোরে মেয়েকে সাথে নিয়ে আলমডাঙ্গা থানায় উপস্থিত হন তিনি। মেয়েটিকে গ্রামের এক প্রভাবশালী ব্যক্তির ছেলের নেতৃত্বে ৪জন যুবক ধর্ষণ করেছে বলে দাবি করেন ওই স্কুলছাত্রীর পিতা আব্দুল হান্নান। কিন্তু দুপুর ১২টার দিকে প্রভাবশালী ব্যক্তির চাপে মামলা না করেই ফিরে যান বলে অভিযোগ উঠেছে।

আব্দুল হান্নান ও তার কন্যা জানান, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে বের হলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৪ জন যুবক তাকে পাশের বাঁশবাগানে নিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে। গ্রামের প্রভাবশালী ব্যক্তি মাহবুব মালিথার ছেলে রাহুলসহ তার তিন বন্ধু ধর্ষণ করেছে বলে থানা পুলিশ ও সাংবাদিকদের নিকট দাবি করেন ওই স্কুলছাত্রীর পিতা। পরে মামলা না করেই দুপুর ১২টার দিকে মেয়েকে নিয়ে আব্দুল হান্নান থানা চত্বর ত্যাগ করেন।
পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম জানান, ‘মেয়ের বাবাকে অনেক বলেছি। কিন্তু তিনি অভিযোগ করতে রাজি হননি।

আব্দুল হান্নান বলেন, ভুল বোঝাবুঝি হয়েছিল। ঘটনা সত্য না। তাই মামলা করিনি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)