গাংনীর ষোলটাকায় ইউপি সদস্য কামাল হত্যা মামলার : প্রধান আসামীসহ ৮জনের আদালতে আত্মসমর্পন

আপলোড তারিখঃ 2017-07-03 ইং
গাংনীর ষোলটাকায় ইউপি সদস্য কামাল হত্যা মামলার : প্রধান আসামীসহ ৮জনের আদালতে আত্মসমর্পন ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের ইউপি সদস্য কামাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী আলমগীর হোসেনসহ ৮জন আত্মসমর্পন করেছেন। গাংনী থানা পুলিশের ব্যাপক অভিযানের মুখে গতকাল সোমবার সকাল ১০টার দিকে মেহেরপুর আদালতের গাংনী ম্যাজেসষ্টিতে তারা আত্মসমর্পন করেন। এবিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ারহোসেন জানান, গত কয়েকদিন আগে এ মামলার দুজন আসামীকে আটক করা হয়। এবং পুলিশের ব্যাপক অভিযান চলছে বিভিন্ন এলাকায়। পুলিশের হাতেগ্রেফতার এরাতে তারা আদালতে আত্মসমর্পন করেছেন। উল্লেখ্য, গত ২৫মে গাংনী উপজেলার ষোলটাকা ইউপির ষোলটাকা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সকালে প্রকাশ্য দিবালোকে তাকে কুপিয়ে হত্যা করা হয়। সেই দিনই আলমগীর হোসেনকে প্রধান আসামী করে গাংনী থানায় মামলা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)