ভারতে আসাম-বঙ্গ মৈত্রী সম্মেলনে ধীরু বাউলের গান পরিবেশন

আপলোড তারিখঃ 2022-05-07 ইং
ভারতে আসাম-বঙ্গ মৈত্রী সম্মেলনে ধীরু বাউলের গান পরিবেশন ছবির ক্যাপশন:

ভারতে আসাম-বঙ্গ মৈত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আসামের রাজধানী গুয়াহাটির পাঞ্জাব শহরের সংকরদেব কলাক্ষেত্র অডিটরিয়ামে গত ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত তিন দিনের মৈত্রী সম্মেলনের শুভ উদ্বোধন করেন আসাম রাজ্যে সরকারের বিধান সভার স্পিকার বিশ্বজিত দৈমারি। কলকাতার বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক ড. রাধাকান্ত সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্পিকার বিশ্বজিত দৈমারি। ৩ দিনের সম্মেলনে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, কলকাতা, বর্ধমান, মালদা, জলপাইগুড়িসহ বিভিন্ন রাজ্য থেকে আসা প্রায় অর্ধশত সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে।

৩ দিনের অনুষ্ঠানেই প্রধান ও বিশেষ অতিথিরা পুরো অনুষ্ঠান উপভোগ করেন। আসামি মেয়ে শিল্পীদের আঞ্চলিক দলীয় করতাল সংগীত, ঝাপি নৃত্য, গুয়াহাটির বিজু নৃত্য এবং সমাপনী দিনে বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনার কৃতী সন্তান শিল্পী ধীরু বাউলের কণ্ঠে লালন সাঁইজির বিখ্যাত গীত মিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরে সনে, গানটি শ্রোতাদের মন কাড়ে। গানটির তালে তালে সকল শিল্পী কলাকুশলি ও অতিথিদের মঞ্চে উঠে ধীরু বাউলের সাথে নাচতে দেখা যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)