ঈদের আনন্দে বৃষ্টির হানা; চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-05-04 ইং
ঈদের আনন্দে বৃষ্টির হানা; চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

করোনার বিপত্তি কাটিয়ে দুই বছর পর ঘরে ঘরে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ। এদিন সকাল থেকে সারাদেশের ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদের জামাতে অংশগ্রহণ করতে মুসল্লিদের ঢল নামলেও দেশের বিভিন্ন স্থানে বাগড়া দিয়েছে বৃষ্টি। মঙ্গলবার সকাল সাতটা থেকে চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারাদেশের বেশিরভাগ জায়গায় ঝড়তে শুরু করে বৃষ্টি। তবে বেশ কিছু জায়গায় আরও আগে থেকেই বৃষ্টি শুরুর খবর পাওয়া গেছে। সকালে বৃষ্টির কারণে মুসল্লিরা ঈদগাহে যেতে পারেননি। ফলে ঈদ মাঠের পরিবর্তে ঈদুল ফিতরের নামাজ এলাকার মসজিদগুলোতে আদায় করছে মুসল্লিরা। আবহাওয়া অধিদপ্তর অবশ্য আগেই সতর্ক করে জানিয়েছিল ঈদের দিনসহ ঈদের পরের দুদিনও বৃষ্টিপাত হতে পারে। সেই আভাস অনুসারে, সকালে চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারাদেশে বৃষ্টিপাত শুরু হয়।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, পূর্বের অাভাস অনুযায়ি চুয়াডাঙ্গাসহ সারাদেশের বেশির ভাগ এলাকায় ঈদের দিন সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। চুয়াডাঙ্গায় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে আবহাওয়া পরিবর্তন হয়ে স্বাভাবিক হতে পারে। তবে রাতে মাঝে মাঝে বৃষ্টি হতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)