মেহেরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু

আপলোড তারিখঃ 2022-05-03 ইং
মেহেরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু ছবির ক্যাপশন:

মেহেরপুর সদরে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আব্দুর রাজ্জাক ও আহত মন্টু একই এলাকার বাসিন্দা। সম্পর্কে তারা একে অপরের ভাই হন।

মৃতের পরিবার জানায়, মঙ্গলবার সকালে ঈদের জামাতের উদ্যেশে বাড়ি থেকে বের হন রাজ্জাক ও মন্টু। যাওয়ার পথের বজ্রপাত হলে দুজনই আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা মোখলেছুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)