ঈদের নতুন জামা নিয়ে বাড়ি ফেরা হলো না শিশু মারিয়ার

আপলোড তারিখঃ 2022-05-03 ইং
ঈদের নতুন জামা নিয়ে বাড়ি ফেরা হলো না শিশু মারিয়ার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দর্শনায় দর্জি বাড়ি থেকে ঈদের নতুন জামা নিয়ে বাড়ি ফেরার সময় মুরগি ভর্তি করিমণের ধাক্কায় মারিয়া খাতুন (৩) নামের শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ মে) সকাল সোয়া নয়টার দিকে দামুড়হুদা উপহেলার দর্শনা থানাধীন ছয়ঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু ছয়ঘড়িয়া গ্রামের বিলপাড়ার দিনমজুর রকিব কাজির মেয়ে।
নিহত শিশু মারিয়ার দাদী রহিমা খাতুন বলেন, ‘সকালে মারিয়া তার মায়ের সঙ্গে ঈদের জামা আনতে একই পাড়ার শিল্পি দর্জির বাড়িতে যায়। জামা নিয়ে মায়ের সঙ্গেই রাস্তার ধার দিয়ে বাড়ি ফেরার সময় একটি মুরগি ভর্তি করিমণ মারিয়াকে ধাক্কা দেয়। করিমণের ধাক্কায় মারিয়া রাস্তার পাশে ফিটকে পড়ে। এসময় আমরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে নিয়ে এলে ডাক্তার মৃত পরীক্ষা নিরীক্ষা করে আমার নাতনী মারা গিয়েছে বলে জানায়।’
সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারভিন অনিক চৌধুরি বলেন, ‘সকাল সাড়ে দশটার দিকে রক্তাক্ত জখম অবস্থায় পরিবারের সদস্যরা শিশুটিকে জরুরি বিভাগে নিয়ে আনে। শিশুটি পরিবারের সদস্যরা জানায় একটি করিমণ তাকে ধাক্কা দেয়। তবে জরুরি বিভাগে আমরা শিশুটিকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে।’
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)