দামুড়হুদায় এসএসসি ৯৮ ব্যাচের দোয়া ও ইফতার মাহফিল

আপলোড তারিখঃ 2022-05-02 ইং
দামুড়হুদায় এসএসসি ৯৮ ব্যাচের দোয়া ও ইফতার মাহফিল ছবির ক্যাপশন:

দামুড়হুদা পাইলট হাই স্কুলের এসএসসি ৯৮ ব্যাচের মরহুম বন্ধুদের স্বরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে রুপকথা ক্যাফে হাউজে এই দোয়া ও ইফতার মহাফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দামুড়হুদা পাইলট হাই স্কুলের এসএসসি ৯৮ ব্যাচের প্রয়াত বন্ধুদের স্বরণেই ৯৮ ব্যাচের  বন্ধু ব্যবসায়ী এম আর লজিস্টিকস বিডি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও  দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের সভাপতি এখলাছ উদ্দিন সুজনের  ও সকল বন্ধুদের সহযোগিতায় প্রায় ৫০জন বন্ধুদের উপস্থিতিতে দোয়া ও ইফতার মহাফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, এসএসসি ৯৮ ব্যাচের নড়াইল  কোটের সিনিয়র জজ এনামুল হক, বিশিষ্ট  ব্যবসায়ী আনোয়ার হোসেন, মিরপুর হারুন মোল্লা ডিগ্রি  কলেজের প্রভাষক মনজুরুল আহসান মিন্টু,  ঢাকা জনতা ব্যাংকের সিনিয়র অফিসার আশরাফুল আলম  মিলন, সদাবরী হাইস্কুলের  সহকারী  শিক্ষক আইতুল্লাহ খোমিনি, দামুড়হুদা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোজাম্মেল শিশির, দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রভাষক সাইফুল ইসলাম, টি কে গ্রুপের কনজুমার  প্রোডাক্ট এর প্রোডাক্ট ম্যানেজার  আলমগীর হোসেন রুবেল, এম আর লজিস্টিকস বিডি লিঃ এর জি এম  জহির উদ্দীন,বস ব্রিকসের এম ডি আমিরুল ইসলাম, সেনাবাহিনীর সদস্য  ফজলুল রহমান ফজলু, ব্যবসায়ী কামরুজ্জামান দুদুসহ সকল বন্ধুরা। অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন ৯৮ ব্যাচের বন্ধু  আব্দুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় পরিচলনায়  ছিলেন শাহাজান আলি ও আব্দুর রাজ্জাক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)