আলমডাঙ্গা পৌর কৃষক লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

আপলোড তারিখঃ 2022-05-02 ইং
আলমডাঙ্গা পৌর কৃষক লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা পৌর কৃষক লীগের ২নম্বর ওয়ার্ডের উদ্যোগে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল রোববার আলমডাঙ্গা স্টেশন সংলগ্ন  কামালপুর কার্টুন মোড়ের মসজিদে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক চুয়াডাঙ্গা -১ আসনে আওয়ামী লীগ এর মনোনয়ন প্রত্যাশি খুলনা বিভাগের কৃষকলীগের সমন্বয়ক অধ্যাপক নাজমুল ইসলাম পানু। অনুষ্টানে সভাপতিত্ব করেন কুমারি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মন্টু মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হক আলমডাঙ্গা পৌর কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্রনাথ সাহা, ঢাকা মহানগরের সদস্য আজিজুল হক। আলমডাঙ্গা পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক সাহাবুল হক, উপজেলা কৃষক লীগের সহসভাপতি আবুল কাসেম, উপজেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক ফজলুর রহমান, পৌর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজকুমার,হারদী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি পলাশ বিশ্বাস, ডাউকি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বদর উদ্দিন, বেলগাছী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মাহাতাবউদ্দিন, পৌর কৃষক লীগের দপ্তর সম্পাদক বিমল বাবু, পৌর ৪নম্বর ওয়ার্ড সভাপতি বাদল অর রশিদসহ অনেকে উপস্থিত ছিলেন। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)