চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের পরিচিতি সভায় জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ

আপলোড তারিখঃ 2022-05-01 ইং
চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের পরিচিতি সভায় জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এম এইচ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু।

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তবেই এ সরকারের পতন ঘটবে। বেগম খালেদা জিয়া মুক্ত হবেন। তারেক রহমান দেশে ফিরতে পারবেন। তিনি নেতা-কর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য আবুবকর সিদ্দিক আবু, সিরাজুল ইসলাম মনি, জেলা বিএনপির বিশেষ দায়িত্বপ্রাপ্ত নেতা আবুল কালাম আজাদ, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক বকুল, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সহসভাপতি শরিফুল ইসলাম ছোটন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান ও চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল ইসলাম মেহেদী। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)