চুয়াডাঙ্গায় ভোজ্য তেলের বাজার তদারকিতে জেলা প্রশাসনের অভিযান

আপলোড তারিখঃ 2022-05-01 ইং
চুয়াডাঙ্গায় ভোজ্য তেলের বাজার তদারকিতে জেলা প্রশাসনের অভিযান ছবির ক্যাপশন:

হঠাৎ সন্ধ্যায় চুয়াডাঙ্গায় ভোজ্য তেলের বাজার তদারকিতে অভিযান পরিচালনা করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় চুয়াডাঙ্গা শহরের ফেরিঘাট রোড, সাত ভাই পুকুর রোড, বড় বাজারসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন।

জানা গেছে, ভোজ্য তেলের বাজার পরিস্থিতি মনিটরিংয়ে জেলা প্রশাসন বেশ তৎপর। এরই ধারাবাহিকতায় কেউ অবৈধভাবে ভোজ্য তেলের মজুদ করে কৃত্রিম বাজার সংকট তৈরি করছেন কি না, যাচাইয়ের জন্য মাঠে নামে প্রশাসন। গতকাল শনিবার সন্ধ্যায় হঠাৎ করে শহরের ভোজ্য তেলের পাইকারি ব্যবসায়ীদের গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, শহরের ফেরিঘাট রোড, বড় গলি, সাত ভাই পুকুর এলাকার কয়েকটি বড় গোডাউন তদারকি করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। এসময় তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে তেলের বাজার পরিস্থিতি নিয়ে আলাপ করেন। অভিযানে অবৈধভাবে তেলের মজুদ কোথাও না থাকলেও প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় তেলের চাহিদা অনুযায়ী তেল পাওয়ার ব্যাপারেও কোম্পানিগুলোর সাথে আলোচনার আশ্বাস দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। পরে ঈদকে সামনে রেখে শহরে দুর্ঘটনা রোধে এবং যানবহন ব্যবহারে সকর্ত করতে দৌলতদিয়ার বাসস্ট্যান্ডের সামনে অভিযান পরিচালিত হয়। অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২/১ ধারায় চারটি মামলায় চারজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পেশকার জাহিদুল ইসলাম। নিরাপত্তার দায়িত্বে ছিল চুয়াডাঙ্গা সদর থানার একটি টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)