ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসমান মণ্ডলের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে শাড়ী, চিনি ও সেমাই বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে গোবিন্দপুর ধর্মতলার মোড়ে মোট ৩৫ জন দুস্থ মহিলাদের মাঝে এই ঈদ-সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বাধন মণ্ডল, আপন মণ্ডল, মিরাজ মণ্ডল, আলামীন, আলম হোসেন, তুরাপ মণ্ডল, আনোয়ার আলী, নবিছদ্দিন মণ্ডল, কাউছার আলী, আনোয়ার আলী, লিটন আলী, সাবু মিয়া, আবু শ্যামা প্রমুখ।
