চুয়াডাঙ্গায় মহান মে দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আপলোড তারিখঃ 2022-04-28 ইং
চুয়াডাঙ্গায় মহান মে দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় মহান মে দিবস-২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, এদিবসটির তাৎপর্য তুলে ধরে যথাযথভাবে দিবসটি পালন করা হবে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হবে। সভায় সিদ্ধান্ত নেয়া হয়, ১ মে বেলা ৯টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রায় শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হান্নান, চুয়াডাঙ্গা টিটিসির অধ্যক্ষ মোসাব্বেরুজ্জামান। এসময় আরও বক্তব্য দেন, জাতীয় শ্রমিকলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফজালুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, ট্রাক ও ট্রাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)