চুয়াডাঙ্গায় মৃত্যু নিয়ে গুজব; দ্বন্দ্বে যুবককে কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2022-04-28 ইং
চুয়াডাঙ্গায় মৃত্যু নিয়ে গুজব; দ্বন্দ্বে যুবককে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় মৃত্যু গুজব নিয়ে দ্বন্দ্বের জেরে দেলোয়ার হোসেন (২৮) নামের এক যুবককে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটিতে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় দেলোয়ারকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জখম দেলোয়ার হোসেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ মদনবাবুর মোড় এলাকার জহির উদ্দীনের ছেলে। জখম দেলোয়ার বলেন, ‘বিকেলে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি আমার খালা রহিলা বেগম মারা গেছেন। এসময় আমাদের নিকট আত্মীয় ও প্রতিবেশিরা মিলে খালার বাড়ি হাজরাহাটিতে যায়। সেখানে গিয়ে দেখি আমার খালা বেচে আছেন, আমাদেরকে মিথ্যা খবর দেওয়া হয়েছে। এসময় আমি মিথ্যা খবর দেওয়ার প্রতিবাদ করলে খালার ভাশুরের ছেলে আকাশ (২৪) একটি ধারালো দা দিয়ে আমার পিঠে কোপ দেয়। পরে আমার পরিবারের সদস্যরা আমাকে হাসপাতালে ভর্তি করে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)