মুজিবনগরে ভিজিএফের চাল বিতরণ

আপলোড তারিখঃ 2022-04-28 ইং
মুজিবনগরে ভিজিএফের চাল বিতরণ ছবির ক্যাপশন:

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ও বাগোয়ান ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকার দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করা হয়। মোনাখালী ইউনিয়ন চেয়ারম্যান মফিজুর রহমান উপস্থিত থেকে চাল বিতরণের উদ্বোধন করেন। মোনাখালী ইউনিয়নে বিভিন্ন এলাকার ১ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে এবং হবে।

অপরদিকে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নেও ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর বাগোয়ান ইউনিয়নের বিভিন্ন এলাকার দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করা হয়। বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ূব হোসেন উপস্থিত থেকে চাল বিতরণ এর উদ্বোধন করেন। বাগোয়ান ইউনিয়নে বিভিন্ন এলাকার ১হাজার ৯৯৪পরিবারের মাঝে ১০ কেজি করে চাল প্রদান করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)