ছবির ক্যাপশন:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার কৃতী সন্তান এজাজুল হক মেরাজ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার কেন্দীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আ. কাদের ভুঁইয়া জুয়েলের স্বাক্ষরিত চিঠিতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। সদস্য নির্বাচিত হওয়ার পর এজাজুল হক মেরাজ তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
