ছবির ক্যাপশন:
দামুড়হুদার কার্পাসডাঙ্গা ভৈরব নদ খননকাজ পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে তিনি এ খননকাজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদে বসে ইউপি সদস্যদের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ. করিম বিশ্বাস, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজীর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আ. সালাম বিশ্বাস, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কচিসহ আরও অনেকে।
