আলমডাঙ্গায় দুই প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2022-04-25 ইং
আলমডাঙ্গায় দুই প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল রোববার পৌর এলাকার লাল ব্রিজ ও সাদা ব্রিজ রোডের দুই প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে আলমডাঙ্গায় ভ্রাম্যমান অভিযান পরিচালিত হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য-সামগ্রী সংরক্ষণ এবং পরিবেশনের অপরাধে অভিযান চালানো হয়। অভিযানে সাদা ব্রিজের সন্নিকটে বিশ্বাস স্টোরের মালিক জিল্লুর রহমানকে ১০ হাজার ও লাল ব্রিজ রোডের জান্নাত স্টোরের মালিক রশিদুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো ধ্বংস করা হয়। ভ্রাম্যমান অভিযানে সহযোগিতায় ছিল থানা পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)