বাড়ি ফিরেছে প্রতিবেশির হামলার শিকার হতদরিদ্র দুই ভাই

আপলোড তারিখঃ 2022-04-24 ইং
বাড়ি ফিরেছে প্রতিবেশির হামলার শিকার হতদরিদ্র দুই ভাই ছবির ক্যাপশন:

চুয়াডঙ্গার আলমডাঙ্গায় ছাগলে খেত খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশির হামলার শিকার হয়ে প্রায় একমাস চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে আলমডাঙ্গার নাগদাহ গ্রামের হতদরিদ্র দুই ভাই চান্নু ও রজব আলী। গতকাল শনিবার বিকেলে চিকিৎসা শেষে ছুটি নিয়ে বাড়িতে আসে দুই ভাই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকায় পরিবার দুটিতে দেখা দিয়েছে চরম অভাব। আসনে পবিত্র ঈদুল ফিতরে তাদের পরিবারে শুধু অপূর্ণতার আফসোস আর হতাশা বিরাজ করছে।

উল্লেখ্য ছাগলে ক্ষেত খাওয়ার প্রতিবাদ করায় প্রতিবেশী চান্নু ও তার ভাই রজব আলীকে মেরে জখম করে নাগদাহ গ্রামের প্রভাবশালী জামাল আলী। প্রতিদিন জামাল আলীর ছাগলে চান্নুর ক্ষেত খেয়ে নষ্ট করার প্রতিবাদ করলে জামাল চান্নু ও তার ভাই রজব আলীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে বলেও অভিযোগ উঠে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)