কোটচাঁদপুরে একই পরিবারের ৪ জনের ইসলাম ধর্ম গ্রহণ

আপলোড তারিখঃ 2022-04-24 ইং
কোটচাঁদপুরে একই পরিবারের ৪ জনের ইসলাম ধর্ম গ্রহণ ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার ১নম্বর ওয়ার্ডের দুধসরা গ্রামের একই পরিবারের ৪ জন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গত বুধবার ঝিনাইদহ জজ কোর্টে উপস্থিত হয়ে এফিডেভিটের মাধ্যমে তাদের নাম পরিবর্তন করেছেন তাঁরা। ইসলাম ধর্ম গ্রহণ করা ব্যক্তিরা হলেন- সুফল বিশ্বাস ওরফে আব্দুর রহমান, সুফলের স্ত্রী সাথী বিশ্বাস ওরফে মোছা. খাদিজা বেগম, মেয়ে স্বস্তিকা বিশ্বাস ওরফে মোছা. জান্নাতুল ফেরদাউস, ছেলে সার্থক বিশ্বাস ওরফে মো. আব্দুল্লাহ। ধর্ম পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে আব্দুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন ওয়াজ শুনে ও ইসলামিক বই পড়ে স্ত্রী-সন্তানদের নিয়ে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। গত ২৫ শে মার্চ বলুহর বাসস্ট্যান্ড জামে মসজিদের খতীব আনম মাকছুদুর রহমানের কাছে স্ত্রী-সন্তানদের নিয়ে স্বেচ্ছায় কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করি। পরে ঝিনাইদহ জজ কোর্টে উপস্থিত হয়ে এফিডেভিট সম্পন্ন করেছি। আমরা সকলেই রোজা রেখেছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি। ইসলামী আদর্শ নিয়ে বাকি জীবন কাটিয়ে দিতে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)