'নদীর নাম মাথাভাঙ্গা' সংকলনের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে ডিসি আমিনুল ইসলাম খান

আপলোড তারিখঃ 2022-04-24 ইং
'নদীর নাম মাথাভাঙ্গা' সংকলনের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে ডিসি আমিনুল ইসলাম খান ছবির ক্যাপশন:

মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন ও প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে ‘নদীর নাম মাথাভাঙ্গা’ সংকলনের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি ও সংকলনের সম্পাদক অধ্যক্ষ হামিদুল হক মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি এ কে এম আলী আখতার। অন্যদের মধ্যে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দিন, চুয়াডাঙ্গার সাহিত্য পরিষদের সভাপতি কবি নাজমুল হেলাল, উদীচীর সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান, দৈনিক পশ্চিমাঞ্চল-এর সম্পাদক আজাদ মালিতা, জীবননগর সমিতির সভাপতি আলাউদ্দিন ওমর, মাথাভাঙ্গা বাঁচাও আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাস প্রমুখ।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান মোড়ক উন্মোচন শেষে বলেন, মাথাভাঙ্গা নদী শুধু এই অঞ্চলের নয়, সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ নদী। এই অঞ্চলের ভৈরব, কপোতাক্ষ, নবগঙ্গা, কুমার, চিত্রা নদীকে বাঁচাতে হলে মাথাভাঙ্গা নদীকে বাঁচাতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)