এমপি ছেলুন জোয়ার্দ্দারের সুস্থতা কামনায় ইফতার মাহফিলে ডিসি আমিনুল ইসলাম

আপলোড তারিখঃ 2022-04-23 ইং
এমপি ছেলুন জোয়ার্দ্দারের সুস্থতা কামনায় ইফতার মাহফিলে ডিসি আমিনুল ইসলাম ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় সাংসদ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের দ্রুত সুস্থতা কামনায় এক ব্যবসায়ীর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়াস্থ ওই ব্যবসায়ীর বাসভবনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সাবেক সভাপতি আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী কমিশনার, সদর হাসপাতালের আরএমও, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করা হয়। উপস্থাপনায় ছিলেন কণ্ঠশিল্পী হিরুণ-উর-রশিদ শান্ত।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান বলেন, বিশিষ্ট প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি ভারতে উন্নত চিকিৎসা নিচ্ছেন। আমরা আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপাার জাহিদুল ইসলাম বলেন, দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। তিনি চুয়াডাঙ্গায় থাকলে আজকের আয়োজনে তিনিই থাকতেন মধ্যমণি। তার আশু রোগমুক্তি কামনা করি। প্রবীণ নেতার সাথে রয়েছেন আর একজন নেতা সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার। তা নাহলে তিনিও আজকের আয়োজনে থাকতেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)