চুয়াডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে রোজাদার প্রতিবেশীদের মধ্যে ইফতার বিতরণ শুরু

আপলোড তারিখঃ 2022-04-23 ইং
চুয়াডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে রোজাদার প্রতিবেশীদের মধ্যে ইফতার বিতরণ শুরু ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে রোজাদার প্রতিবেশীদের মধ্যে ইফতার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় তারাদেবী ফাউন্ডেশন প্রাঙ্গনে (পান্না সিনেমা হল প্রাঙ্গন) এ ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পবিত্র রমজানের শেষ রোজা পর্যন্ত অর্থাৎ পবিত্র রমজান মাসের নাজাতের ১০ দিনব্যাপী তারা দেবী ফাউন্ডেশন রোজাদার প্রতিবেশীদের মধ্যে এ ইফতার বিতরণ কর্মসূচি অব্যহত রাখবে।

ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির বিশিষ্ট ঠিকাদার ওয়ায়েচ কুরুণী টিটো, তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির শিপলু, চুয়াডাঙ্গা পৌর ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ, পান্না সিনেমা হলের ম্যানেজার আব্দুর রশিদ হিরা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)