তিতুদহ ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন

আপলোড তারিখঃ 2022-04-23 ইং
তিতুদহ ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল দর্শনা থানা বিএনপির তিতুদহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে তিতুদহ প্রতিবন্ধী স্কুলমাঠে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে ৫ সদস্যের নাম প্রকাশ করে তিতুদহ ৮ নম্বর ওয়ার্ড বিএনপির এ কমিটি গঠন করা হয়। জেলা বিএনপির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাতের সভাপতিত্বে উপস্থিত সকলের সম্মতিক্রমে মুকুল মিয়াকে সভাপতি, টিটন মিয়াকে সিনিয়র সহসভাপতি, মুরাদ আলীকে সাধারণ সম্পাদক, মাসুম আলীকে সিনিয়র যুগ্ম সম্পাদক ও মিণ্টু মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম জেনারেল ইসলাম, আহম্মদ আলী, শফিউল্লাহ, আসলাম উদ্দিন, মহব্বত আলী, আ. রশিদ, আকতার হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)