মুজিবনগরে নীতি-নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

আপলোড তারিখঃ 2022-04-23 ইং
মুজিবনগরে নীতি-নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ছবির ক্যাপশন:

মেহেরপুরের মুজিবনগরে নীতি-নৈতকিতা বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১০টায় মুজিবনগর কমপ্লেক্স অডিটরিয়ামে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন। পালক-পুরোহিত ফাদার বাবুল বৈরাগীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব নির্মল রোজারিও, কোর্স সমন্বয়ক মি. জন চন্দন ম-ল, ফাদার নরেন যোসেফ বৈদ্য, প্রফেসর সন্দ্বীপ সরকার প্রমুখ।

২৩০ জন যুবক-যুবতী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় দেশের সম্প্রীতিপূর্ণ সমাজ ব্যবস্থা গঠনে যুব সমাজের ভূমিকা ও পরিবর্তনশীল সমাজ ব্যবস্থায় নীতি-নৈতিকতা সম্পন্ন যুব সমাজের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)