মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ৪৪

আপলোড তারিখঃ 2022-04-23 ইং
মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ৪৪ ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৪৪ জনকে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার সকাল ও দুপুরে উপজেলার মাটিলা ও যাদবপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

৫৮ বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কিছু ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পার হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেসময় ভারত থেকে আসার অপরাধে সীমান্তবর্তী মাটিলা গ্রাম থেকে ৩৩ জন ও যাদবপুর সীমান্তের কানাইডাঙ্গা গ্রামের মাঠ থেকে ভারতে যাওয়ার সময় ১৩ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতদের বাড়ি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, গোপালগঞ্জ, রংপুর, নারায়ণগঞ্জ, মাদারীপুরসহ দেশের বিভিন্ন স্থানে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)