আলমডাঙ্গা জেএস মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন জয়নাল আবেদীন

আপলোড তারিখঃ 2022-04-23 ইং
আলমডাঙ্গা জেএস মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন জয়নাল আবেদীন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা জে এস মাধ্যমিক বিদ্যালয়ের (জগন্নাথপুর-শ্রীরামপুর) নিয়মিত ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মো. জয়নাল আবেদীন নির্বাচিত হয়েছেন। জে এস মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন উপলক্ষে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা শিক্ষা অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল বারি।

সভায় উপস্থিত ছিলেন নির্বাচিত প্রতিনিধি অভিভাবক সদস্য আনিছুর রহমান, বাবলু হক, লুৎফর রহমান, হাসিবুল ম-ল, শিক্ষক সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম, নাশির উদ্দিন, ইলোরা বানু ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মোছা. রিনা খাতুন। সকলের মতামতের ভিত্তিতে জয়নাল আবেদীনকে সভাপতি নির্বাচিত করা হয়। জয়নাল আবেদীন কালিদাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এদিবে, জয়নাল আবেদীন সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)