জীবননগরে চার ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2022-04-21 ইং
জীবননগরে চার ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

প্যারাসুটের লোগো নকল করে ভেজাল ও নি¤œমানের নারিকেল তেল বিক্রিসহ কয়েকটি অপরাধে চুয়াডাঙ্গার জীবননগরে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার বিকেলে জীবননগর বাজার ও দত্তনগর রোডে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, জীবননগর বাজার ও দত্তনগর রোডে অভিযান চালিয়ে প্যারাসুটের লোগো নকল করে ভেজাল নারিকেল তেল বিক্রি, অস্বাস্থ্যকরভাবে পণ্য প্রক্রিয়াজাতকরণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যে মূল্যতালিকা না থাকায় জাহাঙ্গীর স্টোরকে ৫০ হাজার টাকা, জিয়া স্টোরকে ৫ হাজার টাকা, শাহিন স্টোরকে ১০ হাজার টাকা এবং বাতোমঘর মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভেজাল নারিকেল তেল নদীতে ফেলে দেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, ভোক্তার অভিযোগের ভিত্তিতে জীবননগরে চার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। কয়েকটি অপরাধে তাদের মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)