জীবননগর উপজেলা লোকমোর্চার ইফতার মাহফিল

আপলোড তারিখঃ 2022-04-21 ইং
জীবননগর উপজেলা লোকমোর্চার ইফতার মাহফিল ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলা লোকমোর্চার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে জীবননগর উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, জীবননগর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম, জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, সীমান্ত ইউপি চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন, পৌর কাউন্সিলর মো. জামাল হোসেন খোকন, আবুল কাশেম প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা মো. আব্দুল খালেক। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর উপজেলা লোকমোর্চার সমন্বয়কারী আব্দুল আলীম সজল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)