গাংনীতে সাংবাদিক আল আমীনের মায়ের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2022-04-21 ইং
গাংনীতে সাংবাদিক আল আমীনের মায়ের ইন্তেকাল ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক বিজনেস বাংলাদেশ-এর মেহেরপুর জেলা প্রতিনিধি ডা. আল আমীনের মা মোছা. নুরুজাহান খাতুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মরহুমা নুরুজাহান খাতুন মেহেরপুরের গাংনী পৌর এলাকার বাঁশবাড়ীয়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন যাবত লিভার ক্যানসারে আক্রান্ত থাকার পর গতকাল বুধবার বেলা তিনটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মাগরিবের নামাজের পর বাঁশবাড়ীয়া দক্ষিণ পাড়ার কবরস্থান ময়দানে মরহুমার জানাযা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়।

মরহুমার জানাজায় উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার বার্তা সম্পাদক হুসাইন মালিক, মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন-এর জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেন, গাংনী রিপোর্টার্স ক্লাবের সভাপতি আনারুল ইসলাম বাবু, জাতীয় দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মিজানুর রহমান, চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি রাশেদ জামান, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি আবু আক্তার করন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান জনি, সাংবাদিক অপু, রুপক, রাব্বি, রাসেল, রুবেল, বিল্লাল, মুস্তাফিজুর, মাহাবুব ইসলামসহ মেহেরপুর জেলার বিভিন্ন সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)