আলমডাঙ্গার ভোদুয়া গ্রামে সরকারি জমি দখলের অভিযোগ

আপলোড তারিখঃ 2022-04-21 ইং
আলমডাঙ্গার ভোদুয়া গ্রামে সরকারি জমি দখলের অভিযোগ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার ভোদুয়া গ্রামের গোলজার আলীর বিরুদ্ধে জামজামি এলাকার বেশ কয়েকটি সরকারি জমি জবর দখলের অভিযোগ উঠেছে। জামজামি বাজারের সরকারি ভবন দখল ছাড়াও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইকোপার্কের জন্য নির্ধারিত জমিও তিনি দখল করে ধান রোপণ করেছেন। এলাকার সচেতন মানুষ তাঁর কাছে অবৈধভাবে থাকা সরকারি ভবন ও জমি দখল মুক্তের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।

জানা গেছে, আলমডাঙ্গার ভোদুয়া গ্রামের খোয়াজ আলী মেম্বারের ছেলে গোলজার আলী দীর্ঘদিন ধরে জামজামি বাজারের সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ভবন জবর দখল করেন। যার দাগ নম্বর ৫২৯৩। একইভাবে ওই ভবনের সামনে ১৮৮৭ দাগে আরও এক খ- মূল্যবান ফাঁকা জমিও তিনি দখলে নিয়েছেন।

এদিকে জেলা প্রশাসন কর্তৃক জামজামি বাজার সংলগ্ন সরকারি বেশ কয়েক একর জমি দখলমুক্ত করে ইকোপার্কের জন্য নির্ধারণ করে। পরবর্তীতে আইনি জটিলতার কারণে ইকোপার্ক নির্মাণ কার্যক্রম বন্ধ থাকার সুযোগে গোলজার আলী জামজামি তহসিলদারের সহযোগিতায় সাড়ে তিন বিঘা জমি দখল করে নেয়। সেই জমিতে বর্তমানে ধান রোপণ করেছেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, ওই ইকোপার্কের জমিতে গোলজারের কোনো স্বত্ত্ব না থাকার পরও তিনি সরকারি জমি দখল করেছেন। গোলজার আলী প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারেন না।

জমি জবর দখলের বিষয়ে জামজামি তহসিলদারের সাথে কথা বললে তিনি জানান, ‘আমাদের কাছে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে সচেতন মহল গোলজারের দখলে থাকা সরকারি জমি দখল মুক্তের দাবি জানিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)